শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্বাসনালিতে নুডলস আটকে শিশুর মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ৬:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সাতকানিয়ায় শ্বাসনালিতে নুডলস আটকে গিয়ে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ফাতেমা জান্নাত। সে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ডিলার পাড়া এলাকার জাহেদুল ইসলামের মেয়ে।

ঘটনাটি ঘটেছে বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে।

পরিবারের সদস্যরা জানান, জন্মের পর কয়েক মাস মায়ের বুকের দুধ খেলেও কিছুদিন আগে তা বন্ধ হয়ে যায়। এরপর পাঁচ মাস বয়স থেকেই ফাতেমাকে মসলাবিহীন সেদ্ধ নুডলস খাওয়ানো হতো। ছোট্ট এ শিশুটি নুডলস খেতেও পছন্দ করত। সাধারণত একটি নুডলস তিন ভাগে ভাগ করে তাকে খাওয়ানো হতো। কিন্তু সেদিন অসাবধানতাবশত একসঙ্গে বেশি নুডলস দেওয়ায় তা শ্বাসনালিতে আটকে যায়।

এসময় পরিবারের লোকজন দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, খাবার আটকে শ্বাস নিতে না পারায় শিশুটির মৃত্যু হয়েছে।

শিশুর দাদি শাহীন আক্তার বলেন, “নুডলস আটকে যাওয়ার পর আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসক জানান, শ্বাসরোধ হয়ে সে মারা গেছে।”

ভোরের আকাশ/জাআ

সাতকানিয়াশিশুর মৃত্যুশ্বাসনালি

শেয়ার করুন: