শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমিজমা নিয়ে সংঘর্ষ, নিহত ৩

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১০:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত জের ধরে সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছে।  এ ঘটনা কমপক্ষে ৬-৭ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার দুপুরে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নে এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

আহতদের রৌমারী উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  এদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

নিহতরা হলেন, মৃত গোলাম শহিদের ছেলে ফুলবাবু (৪৩), ফুলবাবুর ভাই বুলু মিয়া (৫২) ও  তাঁদের ভাই আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন(৩০)।

হাসপাতাল, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের জিঞ্জিরাম ও কালোর নদী দ্বারা বিচ্ছিন্ন সীমান্তবর্তী ভুন্দুরচর গ্রামের শাহাজামাল ও রব্বানী গং এবং প্রতিবেশী আপেল ও আংগুর গং এর সাথে জমিজমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।  দখল সংক্রান্ত জের ধরে ২৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বেধে যায়।  এসময় শাহাজামাল ইসলামগং এর পক্ষে ৩ জন নিহত হন।  এছাড়াও উভয় পক্ষের অত্যন্ত ৬/৭ জন আহত হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুস সামাদ নিহতের বিষয়টি নিশ্চিত করেন জানান, আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের এখানে চিকিৎসা দেয়া হচ্ছে। 

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফুর রহমান জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।  এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

ভোরের আকাশ/জাআ

কুড়িগ্রামসংঘর্ষরৌমারী উপজেলা

শেয়ার করুন: