শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাংশায় আওয়ামী লীগ নেতা সুব্রত গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২৪ মে ২০২৫, ১:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাংশায় আওয়ামী লীগ নেতা সুব্রত গ্রেপ্তার
পাংশায় আওয়ামী লীগ নেতা সুব্রত গ্রেপ্তার

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা সুব্রত কুমার দাসকে (৬৫) বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলামের দিকনির্দেশনায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এবং তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. রাশিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার (২২ মে) দুপুর দেড়টার দিকে পাংশা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি উপজেলার নারায়ণপুর দত্তপাড়া গ্রামের বাসিন্দা মৃত কৃষ্ণপদ দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারায় দায়েরকৃত মামলার (এফআইআর নং-৫, তারিখ: ৯ ফেব্রুয়ারি ২০২৫; জি আর নং-২৪) তদন্তে উঠে আসে, তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পাংশা উপজেলা শাখার সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন।

আরও জানা যায়, সুব্রত কুমার দাস তৎকালীন আওয়ামী লীগ নেতা সংসদ সদস্য জিল্লুর হাকিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তার ছত্রছায়ায় থেকে তিনি বিপুল পরিমাণ অর্থ-সম্পদের মালিক হন এবং সে সম্পদের একটি বড় অংশ বিদেশে পাচার করেছেন বলেও স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, সংগঠনটি নিষিদ্ধ ঘোষণার পরও থেমে থাকেননি তিনি। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি পাংশা উপজেলায় অবস্থান করে গোপনে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনকে পুনরায় সক্রিয় করতে নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এমনকি বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণসহ প্রচারণা চালান তিনি।

পরে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, এই বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও কেউ এই চক্রের সঙ্গে জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: