শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধামইরহাটে আমবাগান থেকে নারীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নওগাঁ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি আমবাগান থেকে আগুনে পোড়া এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালপুকুর এলাকার একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে স্থানীয় কয়েকজন আমবাগানের মধ্যে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, ওই নারীর নাম মোছা. মেরিনা। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের খেলনা দিঘিপাড়া গ্রামের হাসানের স্ত্রী। মেরিনা পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের দোজ মুহাম্মদের মেয়ে।

আরও পড়ুন

রুট পারমিটবিহীন গাড়িতে যাত্রী পরিবহন বন্ধের দাবি, বাস চলাচল বন্ধের হুঁশিয়ারি

আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিউল আলম বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে স্থানীয়রা আমবাগানে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, নারীর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

ভোরের আকাশ/সু.পা

মরদেহ উদ্ধার

শেয়ার করুন: