শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুলাউড়ায় কিশোর গ্যাংয়ের ২ জন আটক

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৯ জুন ২০২৫, ৯:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
কুলাউড়ায় কিশোর গ্যাংয়ের ২ জন আটক
কুলাউড়ায় কিশোর গ্যাংয়ের ২ জন আটক

কুলাউড়ায় ছিনতাইয়ের অভিযোগে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার (৯ জুন) সকালে উপজেলার কর্মধা ইউনিয়নের বাবনিয়া-হাসিমপুর পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

আটককৃতরা হলেন- কুলাউড়া সদর ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা জুবেল মিয়া (১৯) ও পশ্চিম মিনার মহল এলাকার বাসিন্দা শাকিল মিয়া (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাতে সদর ইউনিয়নের বালিচিরি গ্রামের বাসিন্দা নবীন্দ্র করের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায় অভিযুক্ত দুই যুবক। পরে রাত আনুমানিক ৩টার দিকে বাবনিয়া-হাসিমপুর পয়েন্টে স্থানীয়রা তাদের আটক করে। বিষয়টি জানাজানি হলে সোমবার সকালে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটকে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান। তিনি জানান, আটকদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল ফোন, মানিব্যাগসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

কুলাউড়াকিশোর গ্যাংআটক

শেয়ার করুন: