শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে নদীতে নিখোঁজ আশরাফুলের লাশ ৫ ঘন্টা পর উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

পিরোজপুরের কাউখালীতে গাবখান নদীতে পরিবারের সদস্যদের সঙ্গে গোসলে করতে গিয়ে হাফেজ মো: আশরাফুল আলম (১৭) নামে এক মাদরাসার ছাত্র নিখোঁজ হওয়ার ৫ ঘন্টা পর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল।

জানা গেছে, সোমবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের আশোয়া এলাকায় নদীতে গোসলের সময় গাবখান নদীর স্রোতের তলিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ মাদরাসার ছাত্র আশোয়া গ্রামের বশির উদ্দিন ফরাজীর ছেলে। সে তার বাবা মায়ের সাথে ঢাকাতে বসবাস করে। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে এসে গাবখান নদীতে গোসল করতে নদীতে নিখোঁজ হয়।

প্রত্যক্ষদর্শী জানান, হাফেজ মো: আশরাফুল আলম ও তার সাথে বাড়ির কয়েকজন সদস্য তাদের বাড়ির সামনে ঘাটে গাবখান নদীতে গোসল করতে নামলে এক পর্যায়ে প্রবল স্রোতে তলিয়ে যায়। তাকে স্থানীয় ভাবে অনেক খোঁজাখুঁজি করা হলে তাকে পাওয়া যায়নি।

কাউখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ খলিলুর রহমান জানান, খবর পেয়ে  ঘটনাস্থলে যেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল  ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ
 

পিরোজপুর

শেয়ার করুন: