শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

শাটডাউন প্রত্যাহার

আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৩০ জুন ২০২৫, ৩:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

এনবিআর কর্মকর্তা-কর্মচারিদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল থেকে ভারতে রপ্তানির জন্য বিভিন্ন পণ্য বন্দরের ট্রাক ইয়ার্ডে আনা হয়েছে; বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে আসায় ব্যবসায়িদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।

ব্যবসায়ীরা জানায়, শাটডাউনের কারণে রবিবার কোনো পণ্য ভারতে রপ্তানি করা হয়নি। এতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই সঙ্গে সরকারও রাজস্ব বঞ্চিত হয়েছে। তবে শাটডাউন প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশের অর্থনীতিকে স্বচল রাখতে বন্দরগুলোকে আন্দোলনের আওতামুক্ত রাখার দাবি জানান ব্যবসায়ীরা। 

আখাউড়া স্থলবন্দর এর রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানায়, সোমবার সকাল থেকে ৩টি ট্রাকে করে ৬৬ মেট্রিক টন আটা ও ২টি পিকআপে করে হিমায়িত মাছ রপ্তানির জন্য আনা হয়েছে। রপ্তানির বিভিন্ন কাগজপত্র স্বাক্ষরসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হচ্ছে। 

এর আগে শনিবার (২৮ জুন) সারাদেশে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মীদের ডাকে ‘কমপ্লিট শাটডাউন’ চললেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি। আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম ভোরের আকাশকে জানায়, শনিবার যথারীতি ভারতে পণ্য রপ্তানী হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত ২৩টি ট্রাকে করে ১৬০ টন মাছ এবং ৩টি ট্রাকে ৯০ টন ময়দা ভারতে রপ্তানি হয়েছে। 

স্থলবন্দরের ব্যবসায়ী নেসার আহমেদ ভূঁইয়া জানান, শাটডাউনের কারণে যেসব পণ্যের কাগজপত্র শুক্রবার সম্পন্ন ছিল, সেগুলোই শনিবার রপ্তানি করা হয়েছিল। কিন্তু শাটডাউনের কারণে রোববার পুরোপুরি আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। একদিন বন্ধ থাকার পর ফের সোমবার থেকে এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়। তবে শাটডাউনে দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। 

উল্লেখ্য, দেশের অন্যতম রপ্তানিমুখী এই বন্দর দিয়ে প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকার বিভিন্ন পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে।

ভোরের আকাশ/আজাসা

আখাউড়াস্থলবন্দরআমদানি-রফতানি

শেয়ার করুন: