আড়াইহাজারে বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালু বাহী ড্রাম ট্রাকের চাপায় কবির মোল্লা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে ফতেপুর ইউনিয়নের সিডি বাজার এলাকায় আড়াইহাজার–বিশনন্দী ফেরিঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাতের ওই সময়ে বগাদী সিডি মার্কেট এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলে কবির মোল্লা আরোহী ছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বালু বাহী ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কবির মোল্লা গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি মাধবদী থানার খড়িয়া বাজারে টিনেের দোকান দিয়ে ব্যাবসা করতেন।
নিহত কবির মোল্লা আড়াইহাজারের বগাদী নোয়াপাড়া এলাকার মৃত মজিবুর রহমান মোল্লার ছেলে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, দুর্ঘটনাকারী বালুবাহী ট্রাকটি আটক করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/মো.আ.