শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৫, ২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‘প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা: প্রতিরোধ, প্রশমন এবং করণীয়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. আল আমিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক খালেদা আক্তার হেনা এবং সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব জিয়াউল আহসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মনিকা আক্তার। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, নারী উদ্যোক্তা, সমাজকর্মীসহ বিভিন্ন পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রযুক্তির অপব্যবহারের কারণে নারীর প্রতি নতুন ধরনের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে, যা রোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা অনলাইন হয়রানি, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ও সাইবার সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারী-পুরুষ উভয়ের প্রযুক্তি প্রশিক্ষণ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের সফল চারজন পুরুষ ও আটজন গ্রামীণ নারী প্রযুক্তি-নির্ভর সহিংসতার অভিজ্ঞতা ও প্রতিরোধের উপায় তুলে ধরেন।

শেষে প্রযুক্তি সহিংসতা প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১২ জনকে সম্মাননা প্রদান করা হয়।

ভোরের আকাশ/জাআ

পিরোজপুরআন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস

শেয়ার করুন: