শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরাইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ৭:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ২০২৫ সালে উপজেলায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৭০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলা পরিষদের হল রুমে শিক্ষার্থীদের এ সংবর্ধনার আয়োজন করেন 'সরাইল সমিতি ঢাকা'। এসময় অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, প্রাইজ বন্ড, গিফট বক্স ও সার্টিফিকেট প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরাইল সমিতি ঢাকা'র সভাপতি প্রকৌশলী মো: শাহজাহান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাসুদুর রহমান।

সমিতির সহ-সাধারণ সম্পাদক ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন।

উদ্বোধন করেন ২০২৪ সালের গণভ্যূত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ'র পিতা মীর মুস্তাফিজুর রহমান।স্বাগত বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সমিতির সদস্য শেখ মো. শামীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন ভট্টাচার্য, সমিতির সহ-সভাপতি ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক আতাউল করিম আজিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, প্রেসক্লাবের সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী মাস্টার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আইয়ুব খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা বিএনপির সদস্য আনোয়ার হোসেন মাস্টার, কালীকচ্ছ পাঠশালার প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, প্রধান শিক্ষক শেখ সাদি, সরাইল অন্নদার প্রধান শিক্ষক দেবব্রত দাস, জামায়াতে ইসলামী'র সভাপতি এনাম খা, সদর চেয়ারম্যান আব্দুল জব্বার প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

ব্রাহ্মণবাড়িয়াসংবর্ধনাকৃতী শিক্ষার্থী

শেয়ার করুন: