শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

জীবননগরে সড়কে চাঁদাবাজির সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চুয়াডাঙ্গার জীবননগরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে সড়কে ভ্যান, রিক্সা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁদা তোলার সময় ২ ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের চেংড়িখালী ব্রীজের নিকট থেকে তাদেরকে আটক করে স্থানীয় লোকজন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন লোক নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে রেজিস্ট্রেশনবিহীন Suzuki মোটরসাইকেল চ্যাংখালী সড়কের চেংড়িখালী ব্রিজের নিকট রাস্তার পাশে রেখে বি়ভিন্ন যানবাহন থেকে নগদ টাকা উত্তোলন করছিল। 

তাদের কার্যকলাপ সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা দুইজনকে ডিবি কটি পরিধান করা অবস্থায় আটক করে গণধোলাই শেষে পুলিশের হাতে তুলে দেয়। এসময় আরও ২/৩ জন পালিয়ে যায়। আটক ২ জন হলেন- ঝিনাইদহ সদর থানার গাবতলা পাড়ার আক্কাস আলীর ছেলে আহাদ (৩৫) ও এবং কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়ার ইউসুফ আলীর ছেলে রিজভী সালমান (২৯)।

জীবননগর থানা সূত্রে জানা যায়, ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন যানবাহনে চাঁদা তোলার সময় ২ জনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত পলাতক ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/ র.ই


 

ডিবি পুলিশরিজভী সালমান

শেয়ার করুন: