শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন ৩০ এপ্রিল

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। 

শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে ক্লাবের সাধারণ পরিষদের মুলতবি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহবায়ক এনামুল হক এবং সভা পরিচালনা করেন সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল। সভায় খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা, নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও অডিটর নিয়োগ করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ৩১ মার্চ সন্ধ্যা ৭টা, সংশোধিত ভোটার তালিকা প্রকাশ ৫ এপ্রিল বিকাল ৪টা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৬ এপ্রিল সন্ধ্যা ৭টা, মনোনয়নপত্র বিলি ৭ এপ্রিল থেকে ৮ এপ্রিল (প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত), মনোনয়নপত্র দাখিল ৯ এপ্রিল বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং পরপর বাছাই, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১২ এপ্রিল সন্ধ্যা ৬টা, খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে আপত্তি গ্রহণ ১৩ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত, একই দিনে খসড়া প্রার্থী তালিকা সম্পর্কে শুনানী ও নিষ্পত্তি সন্ধ্যা ৬টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে, মনোনয়নপত্র প্রত্যাহার ১৯ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত, চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২০ এপ্রিল বিকেল ৫টা, বার্ষিক সাধারণ সভা ২৯ এপ্রিল বেলা ১১টা, বার্ষিক নির্বাচন ৩০ এপ্রিল-’২৬, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ এবং পরপরই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

ভোরের আকাশ/নি

খুলনা প্রেসক্লাব

শেয়ার করুন: