শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ৮:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশনে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শশীভূষণ মানবিক হেল্প সেলফ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় ফ্যাশন স্কয়ার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচির শুরুতে ফ্যাশন স্কয়ার থেকে একটি র‍্যালি বের হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে বিক্ষোভে রূপ নেয়। শশীভূষণ মানবিক হেল্প সেল্ফ শাখার সভাপতি মো. বেল্লাল মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া, মাদ্রাসা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখর উদ্দিন শাহীন মালতিয়া এবং শশীভূষণ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান শাহীন।

বক্তারা বলেন, ভোলায় প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও জেলাটি আজও বিচ্ছিন্ন ও অবহেলিত। চিকিৎসা সুবিধার অভাবে বহু মানুষ প্রাণ হারায়, শিক্ষা-স্বাস্থ্যসহ মৌলিক অধিকারে পিছিয়ে রয়েছে জেলার প্রায় ২২ লাখ মানুষ। এসব সমস্যা সমাধানে জরুরি ভিত্তিতে ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবি তুলে ধরেন তারা।

বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি উপেক্ষিত হলে ভোলা থেকে গ্যাস সরবরাহ বন্ধসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

ভোরের আকাশ/জাআ

চরফ্যাশনভোলামানববন্ধন

শেয়ার করুন: