শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে’

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৬, ৪:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুর সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন বলেছেন, বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। 

তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহবান জানান। পাশাপাশি জনগণের আস্থা ও বিশ্বাস ধরে রাখতে নেতাকর্মীদের সততা, নিষ্ঠা ও জন সেবামূলক কর্মকান্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের আরও সক্রিয় এবং একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে জনগণের পাশে থাকার আহবান জানান।

শুক্রবার (৭ আগস্ট) জামালপুর শহর বিএনপির আওতাধীন ৯নং ওয়ার্ড পূর্ব শাখা বিএনপির আঞ্চলিক কমিটির উদ্যোগে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপি পূর্ব শাখার সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান। সভা পরিচালনা করেন পূর্ব শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।

আরও পড়ুন

টাঙ্গাইলে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

সভায় বক্তব্য রাখেন, জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, সহ-সভাপতি মোকছেদুর রহমান হারুন, শহর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন ও জেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক শামীম মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কর্মীসভা শেষে ৩১ সদস্য বিশিষ্ট আঞ্চলিক কমিটি গঠন করা হয়। নতুন আঞ্চলিক কমিটির সভাপতি আবেদ আলী ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম।

ভোরের আকাশ/রই 
 

শহীদুর রহমান শহীদ

শেয়ার করুন: