শিরোনাম
আমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিনরিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দামবিএনপি গায়ের জোরে সরকারে আছে: নাহিদ ইসলাম৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতিরআমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিনরিজার্ভ কমছে, বাড়ছে ডলারের দামবিএনপি গায়ের জোরে সরকারে আছে: নাহিদ ইসলাম৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

গাইবান্ধায় মসজিদ কমিটির বিরোধে বৃদ্ধকে হত্যার অভিযোগে গ্রেপ্তার ১

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‎গাইবান্ধার সুন্দরগঞ্জে মসজিদ কমিটির বিরোধের জেরে একাব্বর আলী নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত মো. নিরাশা আকন্দ (২৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
 

‎শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
 

‎‎এর আগে আজ শুক্রবার ভোর রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আরাজী শেকসেন্দর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 

‎এসআরবি-১৩-এর গাইবান্ধা সিপিসি-৩ ও রংপুর সিপিএসসির যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
 

‎গ্রেপ্তারকৃত নিরাশা আকন্দ সুন্দরগঞ্জ উপজেলার কানি চরিতাবাড়ী গ্রামের মতিন আকন্দের ছেলে। তিনি এই মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি।

‎‎এসআরবি সূত্রে জানা গেছে, একাব্বর আলী চরিতাবাড়ী আকবরিয়া জামে মসজিদের মোয়াজ্জেম ও মসজিদ কমিটির সভাপতি ছিলেন। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই আসামিরা তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন।
 

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ জুন বেলা ১১টার দিকে একাব্বর আলী নিজ বাড়িতে একা থাকার সুযোগে আসামিরা তাকে অপহরণ করে একই গ্রামের আব্দুল লতিফ আকন্দের বাড়িতে নিয়ে যান। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে তাকে মৃত ভেবে একটি বাঁশঝাড়ে ফেলে রেখে যান অভিযুক্তরা।
 

আরও পড়ুন

হাট দারিয়াপুরে বিদ্যালয়ে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন

‎পরে তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে গত ২ জুলাই সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৭।
 

‎এসআরবি জানায়, মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধা উপজেলার আরাজী শেকসেন্দর গ্রামে নিরাশা আকন্দের মামা শ্বশুর মো. জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 

‎গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩।

শেয়ার করুন: