ফুলবাড়ীয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাজারামপুর দক্ষিণপাড়া গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৪ আহত হয়েছে। আহতরা হলেন, মজিবর রহমান, খুশি বেগম, মোছা. মহসিনা বেগম ও মো. মিলন হোসেন। হামলার পর তারা বাঁচার ৯৯৯ এ ফোন করলে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করেন। এ বিষয়ে গত সোমবার ফুলবাড়ী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, মো. শাহিনূর ইসলামের পৈত্রিক সূত্রে জমি প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে উক্ত জমি ভোগদখল করে আসছেন। ঐ জমিতে বর্তমান ভুট্টা চাষ করেছেন। একই গ্রামের আলমগীরের নেতৃত্বে দলবদ্ধ নিয়ে উক্ত জমি তাদের বলে দাবি গত রোববার জোরপূর্বক দখলের চেষ্টা করে। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে শাহিনুর ইসলামের পিতার উপর অর্তকীত হামলা করে তাকে বেধম মারপিট করে। এই হামলার ঘটনায় ৪ জন আহত হয়ে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি হন। এদিকে প্রতিপক্ষ আলমগীর গংরা সোমবার (০৫ জানুয়ারী) জমি থেকে তাদের একটি ট্রাক্টর নিয়ে যায়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ জানান, অভিযোগ পেয়েছি। দু-পক্ষকে থানায় ডেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ভোরের আকাশ/র.ই