কাউনিয়ায় ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৬ জুলাই ) সকাল ১০:৩০ মিনিটে কাউনিয়া থানাধীন ১নং ওয়ার্ডের বাসু মিয়ার গলি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. সাব্বির হোসেন খান (২১): পিতা- মো. জাকির খান। মো. সাব্বির খান (২২): পিতা- কাওছার খান।
পুলিশ সূত্রে জানা গেছে, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ- এবং এস আই হরষিত মন্ডলএর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাসু মিয়ার গলি এলাকায় অভিযান চালায়।
এ সময় সন্দেহভাজন ওই দুই যুবকের তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়।
কাউনিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।