শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ রুখে দিবে: আবু নাসের

বরিশাল ব্যুরো

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণ রুখে দিবে বলে মন্তব্য করেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বরিশাল নগরীর ১৮নং ওয়ার্ডস্থ কাঞ্চন পার্কে বৃক্ষরোপন পরবর্তী এ কথা বলেন তিনি।  

এসময় রহমাতুল্লাহ বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। ফ্যাসিবাদ বিদায়ের এক বছর পার হলেও এখন পর্যন্ত জনগণ যাতে ভোটের অধিকার প্রয়োগ করতে না পারে এজন্য ষড়যন্ত্র চলছে। জনগণ এখন ভোট দেয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বর্তমানে নিরপেক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ ও দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে সুষ্ঠু  নির্বাচনের কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফেব্রুয়ারী মাসে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এটিই দেশের মানুষের প্রত্যাশা। একটি কুচক্রী মহল এখন পর্যন্ত নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তবে জনগণ অতীতের ষড়যন্ত্র যেভাবে রুখে দিয়েছে এবারে নির্বাচন বানচালের ষড়যন্ত্রও রুখে দিবে।

বৃক্ষরোপন কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মাসুম, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক তারিক সুলাইমান, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মিলন চৌধুরী, ১নং ওয়ার্ড বিএনপি'র সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল মোমেন কোটন,১০ নং ওয়ার্ড বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক আসলাম গাজী, স্বাধীনতা ফোরাম, মহানগরের সদস্য সচিব নাজমুস সাকিব, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রদল নেতা আসিফ আল মামুন, ইলিয়াস আহমেদ, আশিক মাহমুদ, তাজ ইসলাম, সুজন বসু প্রমুখ।

ভোরের আকাশ/জাআ

আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহজাতীয় নির্বাচনবরিশাল

শেয়ার করুন: