শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বৃক্ষ নিধনজনিত অনিবার্য পরিণতির হাত থেকে রেহাই পেতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষ আছে বলেই পৃথিবীতে মানবসমাজ আজও টিকে আছে। বৃক্ষরোপণ করা সরকারের একার প্রচেষ্টায় সাফল্য লাভ করা কঠিন। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে আসতে হবে সাধারণ মানুষদেরকেও। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাছের চারা রোপণের উদ্যোগ গ্রহণ করেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখ মাটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম শেখ। গত ৫ আগষ্ট সপ্তাহব্যাপী  সেখমাটিয়া ইউনিয়নের ৬৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাবুর হাট মাধ্যমিক বিদ্যালয়, এস এম দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসাসহ ইউনিয়নটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বিদ্যালয়ে বিভিন্ন ফলদ, বনজ ও ওষধি গাছের চারা রোপন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

গাছের চারা রোপনের উদ্যোগ গ্রহণকারী জহিরুল ইসলাম শেখ বলেন, জীবনধারণের জন্য প্রয়োজনীয় সবকিছু আমরা গাছ থেকে পেয়ে থাকি। তাই আমরা বেশি বেশি গাছ লাগাব। সবাইকে সারাদেশে ফলদ, বনজ ও ভেষজ- এই তিন প্রজাতির গাছ অন্তত একটি করে হলেও লাগাতে হবে। যেখানেই হোক রাস্তার পাশে হলেও গাছ লাগাতে হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও এমন কার্যক্রমে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম শাফিক, দৈনিক প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মোঃ বাবুল প্রমুখ।

উল্লেখ্য, অত্র ইউনিয়নটির রাস্তার পাশে প্রায় ৫ শতাধিক তালের বীজ রোপন করা হয়।

ভোরের আকাশ/জাআ

বৃক্ষরোপননাজিরপুরসপ্তাহব্যাপী

শেয়ার করুন: