শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধামরাইয়ে সাত ইটভাটায় অভিযান, ১২ লাখ টাকা জরিমানা

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে গড়ে ওঠা ৭টি ইটভাটায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এসময় ইটভাটাগুলোর বেশিরভাগ অংশ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর ) দুপুর থেকে নিউজ পাঠানোর আগ পর্যন্ত উপজেলার ভাড়ারিয়া ও ধামরাই সদর ইউনিয়নে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী মেজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। অভিযানে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

পরিবেশ অধিদফতর জানায়, রাজধানীর পাশে ধামরাইয়ে বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় দীর্ঘদিন ধরে ইট পোড়ানো হচ্ছে। পরিবেশ দূষণ ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে আজ এসব ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মেসার্স ডিবিসি, বিবিসি, স্টাইল ও নূর ব্রিকসকে ৩ লাখ টাকা করে মোট ১২ লাখ টাকা জরিমানা করা হয়। আর এইচএমবি, ন্যাম ও ফোর স্টার ব্রিকসে চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়।

তিনি আরও বলেন, আগে ইটভাটার আংশিক ভেঙে দিয়ে বেশি টাকা জরিমানা করা হতো। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কম জরিমানা করে ভাটার কার্যক্রম একেবারেই বন্ধ করে দেয়া হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

 

ধামরাইজরিমানাইটভাটায় অভিযান

শেয়ার করুন: