শিরোনাম
অটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশঅটোগ্যাসের দামও বাড়লো, রাতেই কার্যকরশ্রমিকদের আন্দোলনে পরাজিত শক্তির উসকানি রয়েছে: রিজভী২ বাংলাদেশির শিরশ্ছেদ: এখনও সৌদির জবাবের অপেক্ষায় ঢাকা২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দামখুলনায় দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধারশ্রমিক আন্দোলনের মুখে ৬৯০ পোশাক কারখানায় উৎপাদন বন্ধআশুলিয়ায় ২৬৪ পোশাক কারখানা বন্ধচার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ নভেম্বর ২০২৬, ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
নোয়াখালীতে নতুন কূপের সন্ধান, দৈনিক মিলতে পারে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন একটি অনুসন্ধান কূপে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে, যেখান থেকে দৈনিক আনুমানিক ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

সোমবার (২ নভেম্বর) উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত 'সুন্দলপুর সাউথ-১' নামক এই কূপে অগ্নি প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে অবস্থিত ওই কূপে অগ্নি প্রজ্বলনের পর গ্যাস পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক।

তিনি বলেন, আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর কূপটিতে মোট কী পরিমাণ গ্যাস মজুত রয়েছে, তা জানা যাবে। এ ছাড়া গ্যাসের পাশাপাশি তেল বা অন্য কোনো পদার্থ রয়েছে কি না, তা আগামী ১৫ দিন পর্যবেক্ষণ ও ডিএসটি পরীক্ষার পর জানা সম্ভব হবে।

প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, কূপটি থেকে ১০ হাজার কোটি ঘনফুটের বেশি গ্যাস পাওয়া যেতে পারে। সে ক্ষেত্রে আগামী ২০ বছর পর্যন্ত এখান থেকে গ্যাস উত্তোলন সম্ভব হবে। তবে এসব বিষয়ে নিশ্চিত হতে আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

বাপেক্স সূত্র জানায়, বাপেক্সের বিজয়-১০ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই সুন্দলপুর সাউথ-১ অনুসন্ধান কূপের খননকাজ শুরু হয়। ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খননকাজ সম্পন্ন হয়েছে। আগামী দুই সপ্তাহ পরীক্ষা ও পর্যবেক্ষণের পর কূপটির বিষয়ে আরও নির্ভুল তথ্য জানানো সম্ভব হবে।

বাংলাদেশ সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রিমাত্রিক সিসমিক সার্ভের প্রতিবেদনের ভিত্তিতে কূপটির খনন কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন

এইচএসসিতে ৩ বা তার বেশি বিষয়ে ফেল শিক্ষার্থীদের জন্য ‘দুঃসংবাদ’

এদিকে কোম্পানীগঞ্জে নতুন কূপে গ্যাস পাওয়ার খবরে বাপেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নোয়াখালীতে নতুন নতুন কূপ খনন করে গ্যাসের সন্ধান পাচ্ছে বাপেক্স। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে নোয়াখালীবাসী কৃতজ্ঞ। এসব কূপ খননে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা জনগণকেও আমি ধন্যবাদ জানাই।’

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: