ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) পালনে প্রস্তুতিমূলক সভা

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ২০২৬ যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সাঈদ।
সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর আংশিক) আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব (শ্যামল), জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার মো. আব্দুর রউফসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় পবিত্র পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) -২০২৬ যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গৃহীত বিভিন্ন কর্মসূচির সার্বিক প্রস্তুতি ও সমন্বয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর শুভ জন্মের স্মরণে আয়োজিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী শুধু ধর্মীয় আবেগের বিষয় নয়; তাঁর আদর্শ, মানবতা, শান্তি ও সৌহার্দ্যের শিক্ষাকে ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করারও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
সভায় সংশ্লিষ্ট সবাই পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন এবং জেলার বিভিন্ন কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেন।
ভোরের আকাশ/রই