শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খেলাধুলা যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে:ফজলুল হক মিলন এমপি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৯:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

আলহাজ্ব এ.কে.এম ফজলুল হক মিলন বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই।” তিনি স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়াতে এবং নতুন খেলোয়াড় তৈরিতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। গাজীপুরের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব বলেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে দোলান বাজার কে.বি.সি ক্লাবের আয়োজনে চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে উপজেলা বিএনপির সদস্যসচিব মো. খালেকুজ্জামান বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম এবং উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার। টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর বোর্ড বাজারের বিশিষ্ট শিল্পপতি মো. হারুন রশিদ খান। পৃষ্ঠপোষকতা করেন গাজীপুর জেলা বিএনপির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক মো. গোলজার হোসেন মোল্লা।

আরও পড়ুন

চাঁদপুরে সরকারি সম্পত্তি দখলমুক্ত করা হবে, প্রভাবশালীরাও ছাড় পাবেন না: এমপি মানিক

উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. আলী হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ থানার অফিসার  ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবুল হোসেন আকাশ, জামালপুর ইউিিনয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আইউব বাগমার প্রমূখ। 
 
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

টুর্নামেন্টে দুই দলের খেলোয়াড়েরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। খেলা শেষে ভাঙ্গারী স্পোর্টিং ক্লাব, ময়মনসিংহ-জামালপুর বিজয়ী দলকে প্রথম পুরস্কার হিসেবে ১ লাখ ৫০ হাজার টাকা এবং রানার্সআপ ঘাটারচর ক্রীড়া চক্র, কেরানীগঞ্জ দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা প্রদান করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: