শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অবশেষে বিদ্যুৎ সংযোগ পেলেন মেলান্দহের তিন কৃষক

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কয়েকটি মিডিয়ায় খবর প্রকাশের পর জামালপুরের মেলান্দহে চাঁদার দাবিতে ৫নং চরের তিন কৃষকের বৈধ সেচ লাইনের বিদ্যুতের সংযোগ দিয়েছেন প্রশাসন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিদ্যুতের সংযোগ দিতে গেলে ২নং চরের বিক্ষুব্দ গ্রামবাসির বাধার সম্মুখীন হন। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গ্রামবাসির আপত্তির মুখেও বিদ্যুৎ সংযোগ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও জান্নাতুল আরা। তিনি জানিয়েছেন, দুই গ্রামের জন্য দু’টি পৃথক ট্রান্স মিটার স্থাপনের আশ্বাসে বিদ্যুৎ অফিসের লোকজন, মেলান্দহ-মাদারগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূইয়া, অফিসার ইনচার্জ ওবায়দুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সংযোগ প্রদান করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকারীদের বিষয়ে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কি না? এমন প্রশ্নের উত্তরে ইউএনও বলেন-হয়ত দুস্কৃতিকারী কয়েকজনের নামেই চঁাদার অভিযোগ ছিল। আমরা যাবার পর পুরো গ্রামের মানুষ দাবি তোলেন-২নং চর থেকে ৫নং চরে লাইন দিতে দিবে না। এ পরিস্থিতিতে পৃথক ট্রান্সফরমার স্থাপনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাধানে উপনীত হয়েছি।

ভূক্তভোগি কৃষক বাবুল জানিয়েছেন, ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় দেড় শতাধিক বিঘার ফসল হুমকির মুখে ছিল। উপজেলা প্রশাসনের সহায়তায় বিদ্যুৎ সংযোগ এবং ক্ষেতে পানি পৌঁছানো দেখতে পেয়ে আনন্দে চোখের পানি ধরে রাখতে পারিনি।

জামালপুর (পিডিবি) বিদ্যুৎ অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মাহবুব আজাদ রুবেল জানান- অতিরিক্ত ট্রান্সফরমারের প্রয়োজন ছিল না। বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নির্দেশে এবং গ্রামবাসির মধ্যে বিরোধ দমনের জন্যই অতিরিক্ত ট্রান্সফরমার দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকে এ সংক্রান্ত খবরটি ছাপার পর প্রশাসনের বিদ্যুৎ সংযোগের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভূক্তভোগি সেচ মালিক এবং কৃষকরা।

ভোরের আকাশ/এসএইচ

জামালপুর

শেয়ার করুন: