সোনাডাঙ্গায় মাদ্রাসাছাত্র ফাহিম নিখোঁজ

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা টিএন্ডটি কলোনি (আবাসিক মাদ্রাসা) এলাকা থেকে বিল্লাল হোসেন ফাহিম (১৬) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার মা নাছিমা বেগম সোনাডাঙ্গা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডি নং- ৭০৩, তারিখ: ০৯/০৯/২০২৬।
জিডি সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট দুপুর ২:৩০ টার দিকে বয়রা টিএন্ডটি কলোনি মাদ্রাসা থেকে সাদা পাঞ্জাবী-পায়জামা ও টুপি পরিহিত অবস্থায় বিল্লাল হোসেন ফাহিম অজ্ঞাত স্থানে চলে যায়। এরপর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে ফাহিমের মা নাছিমা বেগম ভোরের আকাশ'কে বলেন, ফাহিম ঐ মাদ্রাসা থেকেই নিখোঁজ হয়েছে, আর বাড়ি ফিরে আসেনি বলে কাঁদতে থাকে। সোনাডাঙ্গা থানার ওসি বলেন, ঘটনার অনেক পরে জিডি করেছে। তারপরও আমরা তৎপর আছি, বিভিন্ন মাধ্যমে আমরা ফাহিমকে খুঁজছি। আশাকরি খুব দ্রুত আমরা সফল হবো।
নিখোঁজ ফাহিমের উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, গায়ের রং ফর্সা, চুল ছোট ও কালো। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৭৪৬-৪৮৭৮৩৩ (ফাহিমের মা)। পরিবারটি বর্তমানে বৈকালী মসজিদ সংলগ্ন, শহীদ শেখ আবু নাসের হাসপাতাল এলাকায় বসবাস করছে।
ভোরের আকাশ/সু.পা