শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চকরিয়ায় আন্তঃজেলা ডাকাতদলের ৪ সদস্য গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা ডাকাতদলের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত দুটি হাইয়েস মাইক্রোবাসও জব্দ করা হয়।

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে চকরিয়া পৌরসভার সাব-রেজিস্ট্রি অফিসের পেছনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আবুল খায়ের, এএসআই দেবু মজুমদার, এএসআই খলিল ও এএসআই আল-আমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে আটক করা সম্ভব হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাহারবিল ইউনিয়নের চোয়ারফাঁড়ি এলাকার মৃত কালু মিয়ার পুত্র সেলিম (৩৫), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মৃত আলী আহম্মদের পুত্র নাছির উদ্দিন (৪৫), একই ইউনিয়নের আকতার আহম্মদের পুত্র তৌহিদুল ইসলাম (২৪), সাহারবিল কোরালখালী এলাকার নুরুল আমিনের পুত্র আব্দুল্লাহ আল নোমান (ওরফে শাহীন ওরফে সাজ্জাদ) (২১)।

পুলিশ জানায়, গ্রেপ্তার নাছির উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া ও চন্দনাইশ থানায় হত্যা ও ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে।

এছাড়া আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে মহেশখালী থানায় চুরির দুইটি মামলা রয়েছে।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “গ্রেপ্তার আসামিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল। গ্রেপ্তার পরবর্তী তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

কক্সবাজারগ্রেপ্তারডাকাতপুলিশ

শেয়ার করুন: