শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির পিরোজপুর জেলা সমন্বয় সভা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি-র পিরোজপুর জেলা সমন্বয় সভা পিরোজপুর  সিভিল সার্জন কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (৯ ডিসেম্বর) সকালে সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়াধীন অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম এর অধীনে বাস্তবায়িত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি-র বাস্তবায়ন সহযোগী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ এর  উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পিরোজপুর সিভিল সার্জন ডা: মো. মতিউর রহমানের  সভাপতিত্বে জেলার সকল উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  এছাড়া বাংলাদেশ উচ্চ রক্তচাপ কর্মসূচি-র ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ও বরিশাল বিভাগীয় কর্মকর্তা এবং বরিশাল বিভাগীয় সার্ভিলেন্স মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন ।

জেলাব্যাপী বাস্তবায়নাধীন এই কর্মসূচির সার্বিক  অবস্থা তুলে ধরেন।  এ সময় তিনি জানান, কর্মসূচির অধীনে জেলার ৬ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত এনসিডি কর্নারে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার উচ্চ রক্তচাপ এ আক্রান্ত রোগী নিবন্ধিত এবং প্রায় আড়াই হাজার ডায়াবেটিস এ আক্রান্ত রোগী নিবন্ধিত  হয়েছেন।  এ সকল রোগীরা  নিয়মিত হাসপাতালের এনসিডি কর্ণার  থেকে বিনামূল্যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস এর ওষুধ গ্রহণ করছেন।  এসব কর্ণার সমূহে বিভিন্ন প্রতিকূলতা সত্বেও নিরবিচ্ছিন্ন সেবা দান কার্যক্রম চালিয়ে নেওয়া এবং সেবাকে আরো রোগী বান্ধব করার অঙ্গীকার ব্যক্ত করেন।  এছাড়া জেলার উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগের আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে সরকারি সেবাদান কেন্দ্র সমূহের (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) সক্ষমতা পর্যালোচনা করা হয়।

ভোরের আকাশ/জাআ

পিরোজপুরউচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ

শেয়ার করুন: