শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময় সভা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৫, ৪:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

যৌন হয়রানি প্রতিরোধে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর কমিটি গঠনের নির্দেশনা রয়েছে সরকারের পক্ষ থেকে। এই নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণে নওগাঁর মান্দা উপজেলায় শুরু হয়েছে মতবিনিময় কর্মসূচি।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এবং রেবা আখতার আলিম মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটির আয়োজনে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। তিনি বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন শুধু আনুষ্ঠানিকতা নয়; এটি শিক্ষার্থীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার গুরুত্বপূর্ণ উদ্যোগ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত সচেতনতা ছাড়া এই উদ্যোগ সফল হবে না।”

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার হলে নির্ভয়ে সংশ্লিষ্ট কমিটির কাছে অভিযোগ জানাতে পারে, সে বিষয়ে শিক্ষকরা সহায়ক ভূমিকা পালন করবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুল বেগম, রেবা আখতার আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গফুরসহ দুই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সভায় বক্তারা বলেন, যৌন হয়রানি প্রতিরোধে গঠিত কমিটিগুলোকে নিয়মিত বৈঠক করা, অভিযোগ যাচাই-বাছাই করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আরও কার্যকর হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, পরামর্শ প্রদান ও আত্মরক্ষার কৌশল শেখানো প্রয়োজন বলে তারা মত দেন।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, মান্দা উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধাপে ধাপে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি সক্রিয় করা হবে এবং তাদের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

মান্দামতবিনিময় সভা

শেয়ার করুন: