নবাবগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি, ভবিষ্যৎ গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কাšিত হালদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বণিক, একাডেমিক সুপারভাইজার মো শাফিউল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছা. মাছুমা খাতুন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল ছালাম, সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা,শিক্ষক- কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ,গণমাধ্যম কর্মীসহ আরো অনেকে।আলোচনা সভা বক্তারা বলেন, শিক্ষকরা জাতির মেরুদণ্ড।
একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম ভিত্তি হলো মানসম্মত শিক্ষা, আর সেই শিক্ষার প্রধান চালিকাশক্তি শিক্ষক সমাজ। গুণগত শিক্ষার প্রসার এবং সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন পেশার মধ্যে শিক্ষকতা একটি মর্যাদাপূর্ণ পেশা। মা-বাবার পর শিক্ষকদের স্থান অত্যšত গুরুত্বপূর্ণ।
সমাজ গঠন ও দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। বক্তারা শিক্ষকদের যথাযথ সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
ভোরের আকাশ/ এনউব