রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে ৬ লক্ষ টাকার মাদক জব্দ

ফুলবাড়ী-২৯ বিজিবি রসুলপুর আমড়া ও খানপুর সীমান্তে পৃথক চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, যৌন উত্তেজক সিরাপ ও বাংলা মদ তৈরির বড়ি আটক করেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) গোপন সূত্রে সংবাদ পেয়ে এর অধীনস্থ রসুলপুর বিওপি, আমড়া বিওপি অভিযান চালিয়ে ১ হাজার ৬৪০ বোতল যৌন উত্তেজক সিরাপ ও ৩২ পিস ভারতীয় নেশা জাতীয়
ট্যাবলেট আটক করেন। যার মূল্য ২ লক্ষ ৫০ হাজার ৮০০ টাকা।
শনিবার (২২আগস্ট) খানপুর ও বড়গ্রাম সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৪ হাজার ৩৯০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেন। যার মূল্য ৩ লক্ষ ৫১ হাজার টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আরিফ-উজ-জামান জানান, সীমান্ত এলাকার টহল জোরদার করা হয়েছে। দায়িত্বরত বিজিবিকে সীমান্ত রক্ষায় কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোরের আকাশ/ইউএম