শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মনোহরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে খোদাইভিটা এলাকার বালুর মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহার আলম মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ ইলিয়াছ পাটওয়ারী, সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূইয়া দোলন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন ফারুক, সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন আজম ও যুগ্ম আহ্বায়ক এস. এম. হুমায়ুন রশিদ লিপুসহ অন্য নেতারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন।

এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি প্রফেসর আলী মর্তুজা ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, সহসাংগঠনিক সম্পাদক মো. শাহআলম, জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

র‌্যালি ও সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরো আয়োজনে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে সড়কের পাশে বৃক্ষরোপণ করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

শেয়ার করুন: