শিরোনাম
আবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিআবারও ঐক্যবদ্ধ হয়ে অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরমামলার চাপ কমাতে দেশব্যাপী প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রীদেশব্যাপী রেল সম্প্রসারণে সরকারের উদ্যোগ রয়েছে: রেলমন্ত্রী‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনে খুলনায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর প্রত্যুষে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত প্রস্তুতিসভায় এসব কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক হুরে জান্নাত সভায় সভাপতিত্ব করেন।

সভায় জেলা প্রশাসক বলেন, মহান বিজয় দিবস জাতীয় জীবনের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন। এ দিনে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর মুক্তিযোদ্ধাদের অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় পতাকার সঠিক মাপ, রং ও পতাকাদণ্ডের নির্ধারিত মাপ সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে, যাতে সর্বস্তরে জাতীয় পতাকার যথাযথ ব্যবহার নিশ্চিত হয়। গল্লামারী স্মৃতিসৌধের যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের লক্ষ্যে একটি স্থায়ী কমিটি গঠনের নির্দেশনাও দেন তিনি। মহান বিজয় দিবস যথাযথ মর্যাদা, সৌন্দর্য ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।

সভায় জানানো হয়, ১৬ ডিসেম্বর প্রত্যুষে গল্লামারী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। নগরীর সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান এবং ভবনে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা উত্তোলন করা হবে। গুরুত্বপূর্ণ সড়ক ও ভবন জাতীয় পতাকা ও রঙিন পতাকায় সজ্জিত করার পাশাপাশি আলোকসজ্জা করা হবে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর বিভিন্ন বাহিনী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া সরকারি শিশু সদন, হাসপাতাল, শিশু পরিবার, এতিমখানা, শিশু বিকাশ কেন্দ্র ও কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বাদ জোহর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে।

আরও পড়ুন

কুমিল্লায় কুবির বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার ছুড়ল দুর্বৃত্তরা

বিজয় দিবস উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

সভায় খুলনা ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কানিজ ফাতেমা লিজা, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

মহান বিজয় দিবস

শেয়ার করুন: