শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাথরঘাটায় চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটা উপজেলায় নিলিমা (২৩) নামে এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার হাড়িটানা গ্রামে তার পিতার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নিলিমা প্রবাসী নিলয়ের স্ত্রী এবং মৃত নারায়ণ চন্দ্র হাওলাদারের কন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিলিমার মা প্রভাতী রানী বাড়ির বাইরে ছিলেন। পরে বাসায় ফিরে এসে তিনি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে নিলিমাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

স্থানীয়রা জানায়, স্বামী বিদেশে থাকাকালে নিলিমা প্রতিবেশী এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়েন এবং মন্দিরে গিয়ে বিয়ে করেন। সম্প্রতি তিনি গর্ভবতী হলে সেই যুবক বিষয়টি অস্বীকার করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন নিলিমা। পরে হতাশা থেকে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। মৃত্যুর আগে তিনি একটি চিরকুটে আত্মহত্যার কারণ উল্লেখ করে গেছেন বলে পরিবারের দাবি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরিবার লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ভোরের আকাশ/মো.আ.

বরগুনাস্ত্রীপ্রবাসীআত্মহত্যা

শেয়ার করুন: