খুলনায় গোলাবারুদ ও চার্জারসহ আটক ২
খুলনায় অভিযান চালিয়ে তাজা গুলি ও চাইনিজ রাইফেলের চার্জারসহ দুজনকে আটক করেছে সোনাডাঙ্গা মডেল থানা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
জানা যায়, খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম সোনাডাঙ্গা মডেল থানাধীন শের-এ বাংলা রোডস্থ লায়নস স্কুল অ্যান্ড কলেজের মূল গেইটের সামনে পাকা রাস্তা থেকে সদর থানার মোঃ বাবুলের ছেলে মো. হাসানুর রহমান রাহুল (২২) ও খুলা সদরের মিজানুর রহমানের ছেলে শাহরিয়ার রহমান সম্রাট (২৫)।
তাদের কাছ থেকে ৪১ (একচল্লিশ) রাউন্ড ৭.৬২ চাইনিজ রাইফেলের তাজা গুলি এবং ০৪ (চার)টি ৭.৬২ চাইনিজ রাইফেলের চার্জার উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানার অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.