শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজায় লাশের মিছিল, নিহতের সংখ্যা ৭২ হাজার ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 

শনিবার (১৮ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই ভয়াবহ আগ্রাসনে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ১ লাখ ৭২ হাজার ২৭৪ জন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও আটটি মরদেহ গ্রহণ করেছে, যার মধ্যে সাতজন সদ্য পরিচালিত হামলায় নিহত হয়েছেন এবং একজনকে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। একই সময়ে আরও ২৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ১১ অক্টোবর ‘যুদ্ধবিরতি’ ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ইসরাইলি হামলায় কমপক্ষে ৭৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ২ হাজার ১৭১ জন আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৭৬১টি মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘মার্টার্স অ্যাপ্রুভাল কমিটি’ কর্তৃক যাচাই-বাছাইয়ের পর সম্প্রতি মোট নিহতের তালিকায় আরও ১৯৬ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গাজার বিশাল এলাকা জুড়ে ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় এখনও অসংখ্য ভুক্তভোগী আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

ইসরাইলের অব্যাহত হামলা এবং ধ্বংসযজ্ঞের কারণে উদ্ধারকারী দলগুলো অনেক এলাকায় পৌঁছাতে পারছে না, যা হতাহতের পূর্ণাঙ্গ সংখ্যা নিরূপণের কাজকে অত্যন্ত কঠিন করে তুলেছে। সূত্র: আলজাজিরা।

ভোরের আকাশ/নি

গাঁজা

শেয়ার করুন: