শিরোনাম
প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনাবহুল আলোচিত রায়হান হত্যা, এসআই আকবরের মৃত্যুদণ্ডবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতিরতাহসিফের নিখোঁজ হওয়ার রাতের বর্ণনা দিলেন দ্বীপতাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে ৩ বিচারককে পদায়ন কেন বেআইনি নয়খাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরপ্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ফেরানো হয় বিমানঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনাবহুল আলোচিত রায়হান হত্যা, এসআই আকবরের মৃত্যুদণ্ডবাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতিরতাহসিফের নিখোঁজ হওয়ার রাতের বর্ণনা দিলেন দ্বীপতাহসিফের মৃত্যু নিয়ে তদন্তের আগে মন্তব্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে ৩ বিচারককে পদায়ন কেন বেআইনি নয়খাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর

জীবননগরে অবৈধ উইন সিরিক্স সিরাপ জব্দ, আটক ১

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ৩:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চুয়াডাঙ্গার জীবননগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ বোতল অবৈধ উইন সিরিক্স সিরাপসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় রিয়াজ (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নারায়ণপুর মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক রিয়াজ মাগুরা সদর উপজেলার ইছাখাদা গ্রামের আব্দুর রব মুন্সীর ছেলে।

আরও পড়ুন

মনোহরগঞ্জে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পুলিশ জানায়, রিয়াজ ১৫০ সিসির একটি অ্যাপাচি মোটরসাইকেলে করে ৪৬ বোতল অবৈধ উইন সিরিক্স সিরাপ বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় সিরাপসহ মোটরসাইকেলটি জব্দ করে তাঁকে থানায় নেওয়া হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬ বোতল অবৈধ উইন সিরিক্স সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় মামলা করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: