শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চরফ্যাশন লঞ্চঘাটে অতিরিক্ত টোল আদায়, যাত্রীদের ক্ষোভ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ৪:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ভোলার চরফ্যাশন উপজেলার গাছিরখাল লঞ্চঘাটে নির্ধারিত টোলের অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এতে যাত্রী ও মালবাহী শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঘাটে গিয়ে দেখা যায়, ইজারাদারের কর্মচারীরা প্রতি যাত্রীর কাছ থেকে ৫ টাকার নির্ধারিত টিকেটের পরিবর্তে আদায় করছেন ১০ টাকা। পাশাপাশি মালামাল পরিবহনের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে অতিরিক্ত চার্জ।

মজিবনগর এলাকার যাত্রী কহুনুর বেগম বলেন, “ইজারাদারের লোকজন ইচ্ছেমতো অতিরিক্ত টাকা নিচ্ছে। মালামালের ভাড়াও দ্বিগুণ চাওয়া হচ্ছে।”

আরেক যাত্রী আবু তাহের বলেন, “৫ টাকার টিকেটের জন্য দিতে হচ্ছে ১০ টাকা। প্রতিবাদ করলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়।”

স্থানীয় যাত্রী লিটন বেপারী জানান, ঘাটে কোনো তদারকি না থাকায় ইজারাদারের কর্মীরা যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা নিচ্ছেন। তিনি প্রশাসনের কার্যকর নজরদারি কামনা করেন।

সচেতন মহল বলছে, যাত্রী হয়রানি বন্ধে ঘাটে নির্ধারিত টোল ও টিকেট মূল্য তালিকা স্পষ্টভাবে প্রদর্শন এবং প্রশাসনের নিয়মিত মনিটরিং জরুরি।

তবে ইজারাদার মো. জাহের মেলেটারি ও মো. মামুন দাবি করেন, “আমরা বিআইডব্লিউটিএ-এর নির্ধারিত হারেই টোল নিচ্ছি। কারও কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এ বিষয়ে ভোলা বিআইডব্লিউটিএ-এর সহকারী পরিচালক শহিদুল ইসলাম বলেন, “অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের বিষয়টি তদন্ত করা হবে।”

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, “অতিরিক্ত টোল আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ইজারাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

ভোরের আকাশ/এসএইচ

চরফ্যাশনলঞ্চঘাট

শেয়ার করুন: