শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে উন্মুক্ত ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। দীর্ঘ সময় পার হয়ে গেলেও এখন খোঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল রাত থেকে  শ্বাসরুদ্ধকর অভিযানে পরিচালনা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

গতকাল রোববার রাত ৮টা ৩০ মিনিটে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল  হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা তীব্র স্রোত ও বৃষ্টির মধ্যে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। সোমবার (২৮ জুলাই) দুপুর ১ টা পর্যন্ত ওই নারীর কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ ওই নারীর নাম জ্যোতি (৩২)। তিনি মিরপুরের মনি ট্রেড ইন্টারন্যাশনাল নামক একটি সেবামূলক প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে চাকরি করতেন। রোববার রাতে তিনি টঙ্গীর ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিটে এসেছিলেন বলে স্বজন সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে বৃষ্টির মধ্যে ঢাকা ইমপেরিয়াল হাসপাতালে ডাক্তার ভিজিটে যাওয়ার পথে একটি খোলা ম্যানহোলে পড়ে যান ওই নারী। পানির প্রচণ্ড স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ডুবুরি দলসহ তিনটি ইউনিটের সদস্যরা অভিযান চালায়। তবে দীর্ঘ সময়  অতিবাহিত হলেও নিখোঁজ ওই নারীর সন্ধান মেলেনি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আমাদের তিনটি ইউনিট কাজ করছে। পাশাপাশি দেশের সেরা পাঁচজন ডুবুরিও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। আমরা ওই নারীর লাশ উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ভোরের আকাশ/এসএইচ

নারী নিখোঁজম্যানহোলটঙ্গীগাজীপুর

শেয়ার করুন: