শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক ক্বিরাত, নাশিদ ও প্রজন্ম সম্মেলন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মারকাযুত তাক্বওয়া মাদরাসার উদ্যোগে আন্তর্জাতিক ক্বিরাত, নাশিদ ও প্রজন্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার ১২ বছরের শিক্ষাযাত্রা উদ্‌যাপন, প্রায় অর্ধশত হাফেজে কুরআনকে সংবর্ধনা ও শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষা প্রদর্শনী উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) কোম্পানীগঞ্জ সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকাল ৮টা থেকে শুরু হওয়া আয়োজন ঘিরে কলেজ মাঠে আলেম-ওলামা, অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সম্মেলনের প্রথম অধিবেশনে মাদরাসার শিশু-কিশোর শিক্ষার্থীরা ক্বিরাত, গজল, নাত, যৌথ নাশিদ ও নাটিকা পরিবেশন করে। হজ পালনের বিভিন্ন ধাপ দৃশ্যায়নের মাধ্যমে তুলে ধরার পরিবেশনাও ছিল আকর্ষণীয়। পাশাপাশি মাঠে ইসলামী বইয়ের স্টল, ঐতিহাসিক ও ধর্মীয় বিষয়ভিত্তিক প্রদর্শনী এবং শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প স্থান পায়।

বিকেল বেলা হয় দ্বিতীয় অধিবেশন। এতে আন্তর্জাতিক ক্বিরাত, নাশিদ পরিবেশনা ও হাফেজদের পাগড়ি প্রদান ছিল মূল আকর্ষণ। বিভিন্ন দেশ থেকে আগত ক্বারীদের তিলাওয়াতে মাঠজুড়ে সৃষ্টি হয় ধর্মীয় আবেগঘন পরিবেশ।

আমন্ত্রিত ক্বারীদের মধ্যে ছিলেন তানজানিয়ার শায়েখ ক্বারী ঈদী শাবান, মিশরের শায়েখ ক্বারী সানাদ আব্দুল হামিদ, আফ্রিকার শায়েখ ক্বারী রামাদান জুমা, ইন্দোনেশিয়ার শায়েখ ক্বারী ইমরানুল কারীম ও বাংলাদেশের ক্বারী আব্বাস উদ্দিন। নাশিদ পরিবেশন করেন সিলেটের মাওলানা শেখ এনাম, কলরবের আহমাদ আব্দুল্লাহ ও পটুয়াখালীর ক্বারী মুনইম খান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন কলরবের মাওলানা ইলিয়াস হাসান। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন মানজিল গ্রুপের চেয়ারম্যান মুহাম্মাদ জামাল মাসরুর।

মাদরাসার ১২ বছরের শিক্ষাযাত্রায় প্রায় অর্ধশত শিক্ষার্থীর কুরআন হিফজ সম্পন্ন করার অর্জনকে সম্মান জানাতে আয়োজিত সংবর্ধনা পর্বে হাফেজদের মাথায় পাগড়ি প্রদান করেন জামিয়া রশিদিয়া ফেনীর নায়েবে মুহতামিম মুফতী ফয়জুল্লাহ কাসেমী।

প্রধান অতিথি হিসেবে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আল্লামা ড. আ ফ ম খালেদ হুসাইনের উপস্থিত থাকার কথা থাকলেও বিদেশ সফরে থাকায় তিনি অংশ নিতে পারেননি। প্রধান মেহমান নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য আলহাজ ফখরুল ইসলামও ব্যস্ততার কারণে উপস্থিত ছিলেন না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী দাওয়াহ সেন্টার ঢাকার পরিচালক মুফতি শামছুদ্দোহা আশরাফী, আর-রহমান হুফফাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্বারী মেসবাহউর রহমান, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার এবং শিক্ষাবিদ ও গবেষক মাওলানা মুহাম্মাদ মুদ্দাসির হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিয়া আরাবিয়া মুছাপুরের মুহতামিম মাওলানা আবু তাহের।

আরও পড়ুন

বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সভা ও বাজেট অধিবেশন

এছাড়া বিভিন্ন মাদরাসার মুহতামিম, শিক্ষক, আলেম-ওলামা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, পেশাজীবী ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম সিকদার, সাবেক সদস্য সচিব আব্দুল মতিন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবীর ফয়সাল, সদস্য সচিব জাহিদুর রহমান রাজন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা এম. এ. এস. হারুনসহ বিভিন্ন সংগঠনের নেতারা ছিলেন।

কুরআন তিলাওয়াত, নাশিদ পরিবেশনা, হাফেজদের সংবর্ধনা ও শিক্ষার্থীদের সৃজনশীল প্রদর্শনীর মধ্য দিয়ে সম্মেলনটি মাদরাসার ১২ বছরের অর্জন উদ্‌যাপনের পাশাপাশি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের গুরুত্ব তুলে ধরে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: