শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইন্দুরকানীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের ইন্দুরকানীতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি এ্যাড. ননী গোপাল রায়ের সভাপতিত্বে শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি ইন্দুরকানী কেন্দ্রীয় পূজামণ্ডপ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এ সময় ভক্তরা ভজনগান পরিবেশন করেন এবং ধর্মীয় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। শোভাযাত্রায় উপজেলার হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন— হাফিজুর রহমান তাং, সভাপতি ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপি;বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়, সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ইন্দুরকানী শাখা; বাবু অমল কৃষ্ণ সাহা, সভাপতি কেন্দ্রীয় হরিসভা মন্দির ইন্দুরকানী শাখা; রনজীৎ হাজরা, যুগ্ম সম্পাদক বাংলাদেশ পূজা পরিষদ; সুবিনয় হালদার, বাসুদেব রায়, সচিন মিস্ত্রী প্রমুখ।

ভোরের আকাশ/মো.আ.

সনাতন ধর্মাবলম্বীপিরোজপুরপালিতজন্মাষ্টমী

শেয়ার করুন: