শিরোনাম
‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

সন্ত্রাসী কার্যকলাপের দায়ে এক মেয়াদে দুইবার সাময়িক বরখাস্ত ইউপি চেয়ারম্যান একরার

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ একরার হোসেনকে নতুন আদেশে আবারও সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। অস্ত্র আইনে দায়ের করা একটি ফৌজদারি মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হওয়ায় তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। গত ২৪ নভেম্বর ২০২৬ তারিখে জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব আতিফুল ইসলাম।

এরআগে গত ২ সেপ্টেম্বর কুলঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর ইউপি চেয়ারম্যান একরার হোসেনের বরখাস্ত চেয়ে লিখিত আবেদন করেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ একরার হোসেনের বিরুদ্ধে জি.আর. মামলা নম্বর ২২০/২০২৫, The Arms Act, 1878-এর সংশ্লিষ্ট ধারায় দায়ের করা ফৌজদারি মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত বলে বিবেচিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন

জীবননগরে পূর্ববিরোধের জেরে হামলা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃত্যু

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি একই চেয়ারম্যানের বিরুদ্ধে দিরাইয়ে একটি উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশে বাধা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এবার অস্ত্র আইনের মামলায় নতুন করে জারি করা আদেশে তার সাময়িক বরখাস্তের বিষয়টি সামনে এসেছে।


ভোরের আকাশ/ইউএম
 

সুনামগঞ্জ

শেয়ার করুন: