শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি মূল্যে সরকারি সার বিক্রি, জরিমানা আদায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি সার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় দু'জন সার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জানায়, জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধায়নে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জগৎ বাজারে গোপন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেসার্স সাইফুল ইসলাম (প্রো: মো নাজমুল হক) নামক সার বিক্রয়ের প্রতিষ্ঠানে সরকারি সার অনুমোদনহীন ও বেশি দামে বিক্রি হচ্ছিল। প্রতিষ্ঠানটিতে টিএসপি নামক সরকারি সার যার সরকার কর্তৃক নির্ধারিত মূল্য কেজি প্রতি ২১ টাকা, বিক্রয় করছিল ৫০ টাকা দরে। ২৭ টাকা কেজি দরের ইউরিয়া ৩৬ টাকা দরে এবং ২০ টাকা দরের এমওপি সার ২৫ টাকা দরে বিক্রয় করছিল। অভিযানে সরকারি সার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির সরকারি সার বিক্রয়ের কোন লাইসেন্স ছিল না। এ সমস্ত অপরাধের প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০,০০০/-  টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অপর একটি প্রতিষ্ঠান মেসার্স রুহুল আমিন ভূঁইয়া (ডিলার) (প্রো: রুহুল আমিন ভূঁইয়া) অনুমোদনহীন প্রতিষ্ঠান মেসার্স সাইফুল ইসলাম এর নিকট সরকারি সার বিক্রয়ের অপরাধে মেসার্স রুহুল আমিন ভূঁইয়া নামক প্রতিষ্ঠানকে ২০,০০০/- টাকা জরিমানা এবং তা আদায় করা হয়।

প্রতিষ্ঠান দুটি দোষ স্বীকার করে স্বাক্ষ্য প্রদান করেছে এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ড হতে বিরত থাকবে মর্মে সাক্ষ্য দিয়েছে।

এ সময় ব্যবসায়ীগণকে সরকার প্রচলিত আইন কানুন মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। অভিযানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি, জেলা মৃত্তিকা সম্পদ কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

ব্রাহ্মণবাড়িয়াসারজরিমানা

শেয়ার করুন: