শিরোনাম
আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেইআন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরুআগুন-ককটেল ঠেকাতে সারা দেশে আইজিপির কড়া বার্তাষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা: শিক্ষামন্ত্রীআনতালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, গার্ড অব অনার প্রদানসাজেকে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার, কার্বারী এসোসিয়েশন বিলুপ্ত ঘোষণা৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশগোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েনদু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই

লালমনিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
লালমনিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩
লালমনিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩

লালমনিরহাট সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়নের মোস্তফি  গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। 

এ ঘটনায় ভুক্তভোগী মো. জহুরুল ইসলাম বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মো. জহুরুল ইসলামের সাথে বিবাদীদের দীর্ঘদিন ধরে ভোগদখলীয় জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে গত ০৪/১১/২০২৬ খ্রিষ্টাব্দে সকাল আনুমানিক ১০টার দিকে বিবাদীরা বাদীর বসতবাড়ির দক্ষিণ পাশের ভোগদখলীয় জমিতে জোরপূর্বক বেড়া দেওয়ার চেষ্টা করেন। বাদী বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করেন এবং একপর্যায়ে ১ থেকে ৩ নম্বর বিবাদীর হাতে থাকা লোহার রড ও লাঠিসোটা দিয়ে বাদীর শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করেন।

​এ সময় বাদীর চিৎকার শুনে তার স্ত্রী মোছা. নুরনাহার বেগম এগিয়ে এলে ১ নম্বর বিবাদীর হাতে থাকা ধারালো ছোড়ার কোপে তিনি মাথার মাঝখানে গুরুতর জখম হন। এছাড়া ২ নম্বর বিবাদী বাদীর স্ত্রীর শ্লীলতাহানি ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন এবং ৩ নম্বর বিবাদী বাদীর ছোট ছেলে নিশাতকে মারধর করে আহত করেন।

​পরে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরবর্তীতে স্বজন ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

​এ বিষয়ে লালমনিরহাট সদর থানার পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: