নওগাঁর রাণীনগরে পুকুরের ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর রাণীনগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে রোজা মনি নামে সাড়ে চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রোজা মনির বাবা আলামিন পেশায় একজন শ্রমিক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার ১ নম্বর খট্টেশ্বর ইউনিয়নের হাদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় শিশু রোজা মনি। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে তাকে পুকুর থেকে উদ্ধার করেন।
দ্রুত তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ভোরের আকাশ/সু.পা