শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

উখিয়ায় ২৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ৪:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়ায় সরকারি জমি দখল করে গড়ে উঠা প্রায় ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে বালুখালী মরাগাছতলা উত্তর স্টেশন থেকে দক্ষিণ স্টেশন পর্যন্ত সব ধরনের ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান।

জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র সরকারি জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে সেটি রোহিঙ্গাদের ভাড়া দিতেন এবং এর মাধ্যমে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হলেও দখলদারদের দৌরাত্ম কমেনি।পুনরায় বিষয়টি নজরে আসার পর কঠোর অভিযান পরিচালনা করে প্রশাসন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন,“সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন বনবিভাগ।এ সময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত হোসেনসহ বন বিভাগের অন্যান্য স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

কক্সবাজারউখিয়া

শেয়ার করুন: