শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার আসামির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরে কাশিমপুর কারাগারে সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম শিপুর মৃত্যু হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি অসুস্থ গয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শহিদুল ইসলাম শিপু (৫৪) গাজীপুর মহানগরের টঙ্গীর গোপালপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে ও জাতীয় ছাত্র সমাজের নেতা ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. আবুল হোসেন জানান, শহিদুল ইসলাম শিপু দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। ডায়াবেটিসজনিত কারণে এর আগে তাঁর একটি পা অস্ত্রোপচার করে কেটে ফেলতে হয়েছিল। রোববার সকালে কারাগারের ভেতর তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁকে কারা চিকিৎসকের তত্ত্বাবধানে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে বিকেলেই শিপুর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আগামীকাল সোমবার বেলা ১১টায় টঙ্গীর গোপালপুর টিঅ্যান্ডটি মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে। 

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে তৎকালীন সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার নিহত হন। ওই চাঞ্চল্যকর হত্যা মামলার বিচারিক প্রক্রিয়ায় শহিদুল ইসলাম শিপু মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন এবং দীর্ঘদিন ধরে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন।

ভোরের আকাশ/র.ই

 

আহসান উল্লাহ মাস্টারকাশিমপুর কারাগারমৃত্যুদণ্ড

শেয়ার করুন: