শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ৫:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিরাজগঞ্জ জেলা শাখার ১৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মাহমুদা পারভীন রনিকে আহ্বায়ক এবং আব্দুল্লাহ আল মামুন লিওনকে সদস্য সচিব করে এনসিপির সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়।

শুক্রবার রাতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

আগামী ৬ মাসের জন্য এই কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে। একইসঙ্গে আগামী ১৫ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন লিওন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে আমাদের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রাতে আমরা আনুষ্ঠানিক চিঠি হাতে পেয়েছি।

আহ্বায়ক কমিটির অন্যা সদস্যরা হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ আজিজ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আসলাম ও আয়েশা সিদ্দিকা এবং সাংগঠনিক সম্পাদক মাহমুদ কলি রবিন।

এছাড়াও যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. এনামুল হক ও মো. আব্দুল আলিম, যুগ্ম সদস্য সচিব হিসেবে হযরত আলী উসমান (দপ্তর), আনসার আলী, রেকাব সরকার সম্রাট ও মাসুম শেখ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মুরাদুজ্জামান মাঈন দায়িত্ব পেয়েছেন। কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে মো. ছারোয়ার, মো. জাহাঙ্গীর ও মো. আলমাছ সরকারকে।

ভোরের আকাশ/এনউব

এনসিপি

শেয়ার করুন: