ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় কর্তৃক সোমবার (৫ জানুয়ারি) সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়েছে।
এ সময় ধার্যকৃত মূল্যের চাইতে বেশি মূল্য আদায়, মূল্য তালিকা না থাকার অপরাধে মায়ের দোয়া প্রো: হেলাল মিয়া নামে ১টি এলপিজি সিলিন্ডার বিক্রয় ডিলার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী সাংবাদিকদের জানান, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভোক্তা অধিকার এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বিক্রেতাদের সরকারি নীতিমালা মেনে বিক্রয় কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান।
ভোরের আকাশ/এসএইচ