শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ

জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩ মে ২০২৬, ৬:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার প্রতিবাদে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। 

রোববার (৩ মে) দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন আটকে দিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।

অবরোধের ফলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন। প্রায় ৪০ মিনিট পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। এরপর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের অভিযোগ, গত এক সপ্তাহ ধরে শেখেরভিটা এলাকায় জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করেছে। এতে হাজারো মানুষ দুর্ভোগে রয়েছেন। স্থির পানির কারণে রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, পাশাপাশি সাপের উপদ্রবও বেড়েছে। 

বিষয়টি নিয়ে একাধিকবার পৌরসভা ও জেলা প্রশাসনকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়তে থাকে এলাকাবাসীর মধ্যে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পৌরসভার প্রতিনিধিরাও উপস্থিত হন। 

তাদের আশ্বাসের ভিত্তিতেই অবরোধ তুলে নেওয়া হয় এবং ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন

আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

ভোরের আকাশ/ র.ই

 


 

রেলপথ অবরোধমিজানুর রহমান

শেয়ার করুন: