শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আলমডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ : ৩ মে ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অভিযান পরিচালনা করেছেন। এসময় এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রোববার ( ৩ মে) সকাল ১১ টা থেকে দেড়টা পর্যন্ত চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। 

অভিযান সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান আলমডাঙ্গা উপজেলার হাউসপুর এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করেন। 

এসময় অননুমোদিত রং ও ফ্লেভার, কোন লাইসেন্স গ্রহণ ব্যতিত আইক্রিম তৈরি, সংরক্ষণ ও বিপণন করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় লোটাস সুপার আইসক্রিমের স্বত্বাধিকারী মো. সাজেদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং লাইসেন্স গ্রহণ করার পূর্ববর্তী সময় পর্যন্ত কারখানার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়। 

এছাড়া ফ্রিজ থাকা অননুমোদিত রং ও ফ্লেভারে তৈরি আইসক্রিম জব্দ করা হয় এবং তা জনসম্মুখে ধ্বংস করা হয়।

এছাড়াও মুন্সিগজ্ঞ বাজারে তেলের দোকান তদারকি করা হয়। এসময় মান সম্মত পণ্য বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

আরও পড়ুন

বিরল চর্মরোগে আক্রান্ত নাজিরপুরের ছোট্ট তানিয়া

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও  জেলা পুলিশের একটা টীম।

ভোরের আকাশ/ র.ই

 

ভোক্তার জরিমানামোহাম্মদ মামুনুল হাসান

শেয়ার করুন: